৩০
(প্রমদাবাবুকে লিখিত)

ঈশ্বরো জয়তি

গাজীপুর
১৪ই ফেব্রুআরী, ১৮৯০

পূজ্যপাদেষু,

গতকল্য আপনাকে যে পত্র লিখিয়াছি, তাহাতে শরৎ-ভায়ার পত্রখানি পাঠাইতে — বলিতে ভুলিয়াছি বোধ হয়; অনুগ্রহ করিয়া পাঠাইয়া দিবেন। গঙ্গাধর ভায়ার একখানি পত্র পাইয়াছি। তিনি এক্ষণে কাশ্মীর, রামবাগ সমাধি, শ্রীনগরে আছেন। আমি lumbagoতে (কোমরের বাতে) বড় ভুগিতেছি। ইতি

দাস নরেন্দ্র

পুঃ — রাখাল ও সুবোধ ওঁকার, গির্নার, আবু, বম্বে, দ্বারকা দেখিয়া এক্ষণে বৃন্দাবনে আছে।

নরেন্দ্র