৪১
গাজীপুর
১৫ মার্চ, ১৮৯০
অতুলবাবু,১
আপনার মনের অবস্থা খারাপ জানিয়া বড়ই দুঃখিত হইলাম — যাহাতে আনন্দে থাকেন তাহাই করুন।
যাবজ্জননং তাবন্মরণং
তাবজ্জননীজঠরে শয়নং
ইতি সংসারে স্ফুটতরদোষঃ
কথমিহ মানব তব সন্তোষঃ।২
দাস
নরেন্দ্রনাথ
পুঃ — আমি কল্য এস্থান হইতে চলিলাম — দেখি অদৃষ্ট কোথায় লইয়া যায়।
১
নাট্যকার গিরিশ ঘোষের ভ্রাতা
শ্রীঅতুলচন্দ্র ঘোষ
২
শঙ্করাচার্যকৃত ‘মোহমুদ্গর’