৪
(প্রমদাবাবুকে লিখিত)
শ্রীশ্রীদুর্গা
বরাহনগর, কলিকাতা
২৮ অগষ্ট, ১৮৮৮
প্রণাম নিবেদনমিদং —
মহাশয়ের প্রেরিত ‘পাণিনি’ পুস্তক প্রাপ্ত হইয়াছি, আমাদিগের বিশেষ কৃতজ্ঞতা জানিবেন। আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম — তজ্জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই। ক্ষমা করিবেন। শরীর অত্যন্ত অসুস্থ। মহাশয়ের শারীরিক এবং মানসিক কুশল মহামায়ীর১ নিকট প্রার্থনা করি। ইতি
দাস
নরেন্দ্রনাথ
১ মহামায়া, মহামাঈ