২৮ক
(বলরামবাবুকে লিখিত)
রামকৃষ্ণজয়তি
গাজীপুর
১১।২।১৮৯০
পূজ্যপাদেষু,
আপনার প্রেরিত পুস্তক পাইয়াছি। হৃষীকেশে (অমুকের) পুনরায় জ্বর হইয়াছে — Malaria ধরিল বোধ হয়। যাহাদের কখনও জ্বর হয় নাই, হইলে শীঘ্র ছাড়ে না। আমিও প্রথম জ্বরে ঐ প্রকারে ভুগি। তাহার পূর্বে কখনও জ্বর হয় নাই। আমি হৃষীকেশের কোন চিঠি পাই নাই। (অমুক) কোথায়? আমি কোমরে একটা বেদনায় বড় ভুগিতেছি — Allahabad-এ সুরু হয়। মধ্যে সারিয়া যায়। আবার হইয়াছে। অতএব এস্থানে কিছুদিন থাকিতে হইবে। বাবাজিরও অত্যন্ত অনুরোধ আমি কিছুদিন থাকি। কাঁচা রুটির কথা যে লিখিয়াছেন তাহা সত্য বটে। কিন্তু সাধু ঐ রকমেই মরে। ঘটি-বাটির মতন নহে। এবার শীঘ্র কাবু হচ্চি নাই। আর মরিলেই ভাল। যে যত শীঘ্র যায় তত লাভ।
দাস
নরেন্দ্র